শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

গোপালগঞ্জে ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১১.২৯ পিএম
  • ৫৫৮ Time View
66

কালের খবরঃ

গোপালগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  মোটরসাইকেল চালক নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। নিহত ইউসুফ খান (২৫) সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া পূর্বপাড়া গ্রামের ফারুক খানের ছেলে। আহতরা  মোটরসাইকেল ও ইজিবাইক যাত্রী। তাদেরকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাশপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির টিএসআই মনিরুল ইসলাম জানান, ইউসুফ খান তার অপর এক সঙ্গিকে সাথে নিয়ে জেলা সদর থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে উল্টা দিক থেকে একটি ব্যাটারী চা‌লিত  ইজিবাইক জেলা সদরের দিকে আসছিল। ঘটনাস্থলে ইজিবাইক ও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেলের দুই আরোহী ও ইজিবাইকের ৩জন মোট ৫জন আহত হয়।

আহতদেরকে গোপালগঞ্জ আড়াইশ  শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে মোটরসাইকেল চালক ইউসুফকে কর্তব্যরতঃ চিকিৎসক আফতাফ জিলানী মৃতঃ ঘোষনা করেন। অপর আহতদের ভর্ করে চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION