শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বশেমুরবিপ্রবি প্রশাসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ৭.০৭ পিএম
  • ৩১৫ Time View
40

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত তথ্য প্রমাণাদি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীরা ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা রেজিস্ট্রার দপ্তরে উপযুক্ত তথ্য প্রমাণাদি জমা দেবেন। তবে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।এছাড়াও আন্দোলনের বিরোধিতাকারী এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমানকে সভাপতি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালককে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ‘সত্যানুসন্ধান কমিটি’ পুনর্গঠন করা হয়েছে।কমিটিকে আগামী দশ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নিকট প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION