মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কোটালীপাড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে যুবক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ৭.১৭ পিএম
  • ২৫৫ Time View
4

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুবলীগ নেতা কাবুল মোল্লার (৪৫) বিরুদ্ধে রুবেল মোল্লা (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

যুবলীগ নেতার নির্যাতনে নিহত রুবেল মোল্লার পরিবারে বইছে এখন শোকের মাতম। স্বজনকে হারিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে রুবেলের পরিবারের সদস্যদের।

নিহত রুবেল মোল্লা উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের মধুর নাগরা গ্রামের কৃষক রহিম মোল্লার ছেলে। অপরদিকে কাবুল মোল্লা একই গ্রামের ছাদেক মোল্লার ছেলে ও বান্ধাবাড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ।

জানাগেছে, চলতি মাসের ১২ জানুয়ারি বোরে ক্ষেতে পানি দেওয়া নিয়ে কাবুল মোল্লার সাঙ্গে রুবেল মোল্লার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে কাবুল মোল্লা রুবেল মোল্লাকে পিটিয়ে  মারত্মক আহত করে।

এ ঘটনার পর রুবেল মোল্লা স্থানীয় বাজারের এক পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেন। এরপর গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রুবেল মোল্লার বুকে ব্যথা ও নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হলে পরিবারের  লোকজন রুবেল মোল্লাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এনে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দুই ঘন্টা চিকিৎসা শেষে রুবেল মোল্লা মারা যায় বলে জানিয়েছেন তার চাচাতো ভাই রমজান মোল্লা।

তিনি বলেন, আমার চাচাতো ভাই রুবেলের কোন রোগ ছিল না। ৬মাস আগে সে বিয়ে করেছে। সামান্য ক্ষেতে পানি দেওয়ার অপরাধে যুবলীগ নেতা কাবুল মোল্লা আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে। রুবেলের সদ্য বিবাহিত এই স্ত্রীর এখন কি হবে?

রুবেল মোল্লার বোন লাইজু খানম বলেন, আমার ভাই রুবেল মারা যাওয়ার পরের দিন কাবুলের স্ত্রী লিপি বেগম আমাদের বাড়িতে এসে আমার মা-বাবার কাছে মাফ চেয়েছে। এটা কি কোন সমাধাণ হল? আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা কাবুল মোল্লার সাথে সাংবাদিকদের যোগাযোগ হলে তিনি বলেন, ধান ক্ষেতে পানি দেওয়া নিয়ে আমার সাথে রুবেল মোল্লার কথা কাটাকাটি হয়েছে। তবে আমি তাকে কোন মারধর করিনি।

এ ব্যপারে কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION