শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি-র শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা। আহত ৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ১২.০৮ এএম
  • ৩৭৯ Time View
42

কালের খবরঃ

গোপালগঞ্জে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় মেসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫শিক্ষার্থী আহত হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।  আজ বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা জানায়, তারা শহরের নতুন স্কুল রোড এলাকায় ভাড়াবাসায় মেস করে থাকে। ইতো পূর্ নানা কারনে স্থানীয় সন্ত্রাসীদের টার্গেটে পরিনত হয়  এখানে থাকা শিক্ষার্থীরা।এরই অংশ হিসাবে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাত ৯টার দিকে একদল সন্ত্রাসী মেসে থাকা শিক্ষার্থীদের ডেকে বাইরে নিয়ে আসে। এক পর্ায়ে তাদের উপর হামলা চালায়।

এই হামলায় ৫জন শিক্ষার্থী আহত হয়।পরে খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান।

এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে শতাধিক শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় এসে জড়ো হয়। এ সময় তারা আসামিদের  গ্রেপ্তারের  জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশের দেয়া আশ্বাসে তারা থানা এলাকা ত্যাগ করে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ওসির সঙ্গে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোনের কলটি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION