মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত গোপালগঞ্জে ৪৫০ নারী শিক্ষার্থীকে নিয়ে ডিসির বিজ্ঞানবিষয়ক সংলাপ গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জে বিভিন্ন স্থানে শেখ হাসিনার জন্মদিন পালন, আটক ৭ গোপালগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বনভূমি থেকে রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্প ঘিরে প্রশ্ন বনানীতে ২০ বর্গফুট কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা ‘বেয়াদব’ ডেঙ্গু মশা দিনে-রাতে কামড়ায়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দিলেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোটালীপাড়া মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

ইয়াবাসহ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গ্রেপ্তার, দুই মাদক সেবির কারাদন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৪.৩০ পিএম
  • ৪০১ Time View
215

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবাসহ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সোহান মোল্লাকে (২২) গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার (২০ জানুয়ারী) ভোররাতে উপজেলার গিমাডাঙ্গা এলাকা থেকে ইয়াবাসহ ওই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালালো হয়। এসময় ওই এলাকা থেকে ২০২ পিস ইয়াবাসহ সোহান মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, একই উপজেলার নারায়ণখালি গ্রাম থেকে মোঃ হাসমত শেখ (৬৫) ও গিমাডাঙ্গা উত্তরপাড়া থেকে মোঃ আনিস সেখকে (৪৬) মাদক সেবনকালে দুই মাদক সেবীকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মইনুল হক সেবককারী প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ খোরশেদ আলম বলেন, মাদকদ্রব্য অধিদপ্তর গ্রেপ্তার করে আমাদের কাছে পাঠিয়েছে। মামলঅ দায়েরের পর আগামীকাল ( মঙ্গলবার) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION