শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা

মধুমতির নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের বাধা! ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ৫.০৬ পিএম
  • ৩১৪ Time View
50

কালের খবরঃ

গোপালগরঞ্জর উলপুরে মধুমতি নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের বাধা হয়ে দাড়ানো ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়।অভিযান চলে বিকেল ৫টা পর্যন্ত।

এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। এ সময় পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত কুমার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস জানিয়েছেন, গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে মধুমতি নদীর বিলরুট চ্যানেলের মধ্যে অবৈধ্ স্থাপনা গড়ে উঠেছে।ওই স্থানের ২৫০ মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দেয়।এতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক, মঞ্জুরুল হক খান কলেজ, মসজিদ, উলপুর বাজার, বাজারের বেশ কিছু বাণিজ্যিক ভবন হুমকির মুখে পড়ে। সরকার এসব স্থাপনা সড়ক ও বাজার রক্ষায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প গ্রহণ করে। ৩ মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে কাজ শুরু করে। এর মধ্যে ডাম্পিংয়ের কাজ শেষ হয়েছে। কিন্তু অবৈধ স্থাপনার কারণে সিসি ব্লক স্থাপনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সেখানে গড়ে উঠা ৫০টি অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়া হলেও  কেউ অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় গতকাল বুধবার দিনব্যাপী এসব অবৈধ স্থাপনা  উচ্ছেদ করা হয়। ভবিষতেও প্রশাসনের এসব কার্যক্রম অব্যবহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION