শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

গোপালগঞ্জে মোটরসাইকেল চাপায় এক কাঠমিস্ত্রি নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ১১.২৩ পিএম
  • ৩৬৮ Time View
67

কালের খবরঃ

গোপালগঞ্জে শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চাপায় অমর বিশ্বাস (৫৪) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারী) রাতে গোপালগঞ্জ সদর উপজেলা করপাড়া ইউনিয়নের বাজুনিয়া-গান্দিয়াশুর সড়কের তাড়গ্রাম পূর্বপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহত অমর বিশ্বাস তাড়গ্রাম পূর্বপাড়া গ্রামের মহারাজ বিশ্বাসের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, তাড়গ্রাম পূর্বপাড়ার রাজেন ডাক্তারে বাড়ির শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে ফিরছিলেন অমর বিশ্বাস। এসময় বাজুনিয়া-গান্দিয়াশুর সড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

তাড়গ্রাম পূর্ব পাড়ার বাসিন্দা ও নিহতের ভাতিজা সুবোধ বিশ্বার বলেন, আমার কাকা শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। এসময় শাওন সিকদার নামের এক যুবক জে.কে পরিলামর ইন্ডাস্ট্রিসের কর্মচারী তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয়। আমরা আগেও দেখেছি শাওন সিকদার মোটর সাইকেল ভালো চালাতে পারে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION