শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী আইসিসিবির সুপার সেল কার বাজারে জমজমাট গাড়ি কেনাবেচা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারের তিন প্রজন্মের নেতৃত্ব সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না খাবারে মিলছে বিপজ্জনক মাত্রার সীসা গোবিপ্রবিতে প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ গোপালগঞ্জে আওয়ামী লীগের তিন নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ২২০কেজি জাটকা জব্দ! এতিমদের মাঝে বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ১১.১৮ পিএম
  • ৪৪৯ Time View
161

কালের খবরঃ

গোপালগঞ্জের বড় বাজারে অভিযান চালিয়ে ২২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় জেলা শহরের বড় বাজার মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জানান, জেলা শহরের মৎস্য আড়তে জাটকা ইলিশ বেচা বিক্রি হয় এমন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে নাম বিহীন এক আড়ৎ মালিক মাছ রেখে দোকান থেকে সটকে পড়ে।

পরে বাজার কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে আড়তে থাকা  ২২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে এসব জাটকা জনসম্মুখে জেলা সদরের ৯টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা  চক্রবর্তীসহ পুলিশ ও সদস্যরা উপস্থিত ছিলেন। জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ রক্ষনাবেক্ষণে মৎস্য অধিদপ্তরের  এসব অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION