বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কাশিয়ানীতে দু’টি মন্দিরে আগুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৪.৩৩ পিএম
  • ৩২৯ Time View
64

 

কাশিয়ানী প্রতিনিধি ঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতের আধাঁরে দু’টি মন্দিরে আগুন দেয়ার

অভিযোগ উঠেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছ তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে

প্রতিপক্ষকে ফাঁসাতে কেউ এ ধরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা প্রমথ বিশ্বাস বলেন, আমি প্রতিদিন সকাল-সন্ধ্যা মন্দিরে পুজা দেই। প্রতিদিনের মত মঙ্গলবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে বাঁশের তৈরি দরজা খোলা দেখতে পাই।

দুর্গামন্দিরের ভিতরে প্রবেশ করে দেখি পুজার সরঞ্জাম আগুনে দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া পাশের শীতলা মন্দিরেও শীতলা দেবীর প্রতিমার গায়ে পাটখড়ি দিয়ে আগুন দেওয়া হয়েছে। পরে আমি বিষয়টি সবাইকে জানাই।

আগুনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আব্দুল বাছেদ, ওসি মো. শফিউদ্দিন খান, রামদিয়া তদন্ত

কেন্দ্রের ইনচার্জ ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন বলেন, ‘আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION