বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত

অনুষ্ঠিত হল গোপালগঞ্জ উদীচীর চতুর্দশ সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ২.৫৮ পিএম
  • ৩৩১ Time View
90

কালের খবরঃ

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, গোপালগঞ্জ জেলা সংসদের চতুর্দশ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামের সামনে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. হরেন্দ্রনাথ মন্ডল।এসময় সংগঠনের পতাকাও উত্তোলন করা হয়।

জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেব, সাধারন সম্পাদক অমিত রঞ্জন দে, সদস্য মৌমিতা জান্নাত, জেলা উদীচীর সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজুসহ সংগঠনের বিভিণ্ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।

পরে সম্মেলন স্থল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে।

এসময় গোপালগঞ্জ জেলা উদীচীর সহসভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, উদীচীর কোটালীপড়া, কাশিয়ানী ও রঘুনাথপুর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নাজমুল ইসলামকে সভাপতি ও আনিচুর রহমান রাজুকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION