শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

মুক্তিযুদ্ধের চেতনা সম্মুনিত রাখতে জাতীয় পতাকা হাতে উদীচীর পতাকা মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১.৩৭ পিএম
  • ২৯৭ Time View
64

কালের খবরঃ

মহান বিজয়ের মাস ডিসেম্বরের সূচনা দিনে গোপালগঞ্জে পতাকা মিছিল বের করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচী পালন করে।“মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রেরণায়-এসো গড়ি বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ” এ প্রতিপাদ্যে আজ রবিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কায্যালয়ের সামনে থেকে একটি পতাকা মিছিল বের করা হয়।পতাকা হাতে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়।এ কর্মসূচীতে জেলা ও রঘুনাথপুর ইউনিয়ন উদীচীর নেতৃবৃন্দ ও শিল্পীরা অংশ নেন।পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু বক্তব্য রাখেন।

জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু বলেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা সেই শোষণ মুক্তির পথ এখন পযর্ন্ত দেখতে পাইনি। আমাদের দেশটাকে সাম্প্রদায়িক আবহে ঢেকে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশ যে লক্ষ্যে স্বাধীন হয়েছিল, সেই লক্ষ্যে পূরণে অসাম্প্রদায়িক বাংলাদেশ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে উদীচী সাংগ্রাম চালিয়ে যাবে।

জেলা উদীচী সভাপতি নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল পাকিস্তানীদের ২৩ বছরের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, চূড়ান্ত পরিনতি হিসাবে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অর্জনে জন্য। মুক্তিযুদ্ধের পরে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, ৫৩ বছরে এদেশের মানুষ গণতন্ত্রের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এদেশে বৈষম্য দূর করতে হলে অবশ্যই গণতন্ত্র দরকার। এজন্য শোষণ মুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক সংগ্রাম প্রয়োজন। এ সংগ্রামে সাংস্কৃতিক কর্মীরা কাজ করে যাবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION