শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা

বেগম রোকেয়া দিবসে গোপালগঞ্জে ৫ জয়িতাকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৩.০১ পিএম
  • ৩৩২ Time View
117

কালের খবরঃ

গোপালগঞ্জে নানা আয়োজনে মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। এসময় জেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৫ জন সফল জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের এ অনুষ্ঠানের আয়োজন করে।

“নারী-কন্যার সুরক্ষাকরি-সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে আজ সোমবার (৯ ডিসেম্বর)সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে সুশাসন চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শ্রীময়ী বাগচী বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে জেলা পর্যায়ের ৫টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৫ জন সফল জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। এর মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বিভাগে টুঙ্গিপাড়া উপজেলার কাকলী রায়, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বিভাগে টুঙ্গিপাড়া উপজেলার হোসনে আরা পারভীন, সফল জননী নারী বিভাগে কাশিয়ানী উপজেলার ফিরোজা বেগম, নিয্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু বিভাগে কোটালীপাড়া উপজেলার স্বপ্না হালদার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান বিভাগে কোটালীপাড়া উপজেলার রেখা রানী ওঝাকে সংবর্ধনা দিয়ে তাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী শিক্ষায় বেগম রোকেয়ার অসামান্য অবদান রয়েছে। তার কারনেই আজ নারীরা শিক্ষা-দীক্ষায়, কাজ-কর্মে এগিয়ে গিয়েছে। পুরুষের পাশাপাশি সমান অধিকার পাচ্ছেন। এতে দেশ ও জাতি এগিয়ে যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION