শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই জনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১.৫১ পিএম
  • ৩৩৯ Time View
38

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় এক কাপড় ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন।আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্যাসপুর-জয়নগর আঞ্চলিক সড়ক ও গত ‍বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরায় এসব দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামের জালাল মাতব্বরের ছেলে মো. ইসরাফিল মোল্যা (৪০) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে মৃত লাল মিয়া মোল্লার ছেলে ইয়ার মোল্লা (৬০)।

ওসি মো. শফিউদ্দিন খান জানান, একটি ব্যাটারী চালিত ভ্যানে করে ব্যাসপুর হতে জয়নগর যাচ্ছিল কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা। এসময় ভ্যানের সাথে বিপরীতমুখী ইটবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

অপরদিকে, নিহত ইয়ার মোল্লা ভাতিজা মো. হাসান জানান, গত বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজারের যাত্রীবাহী বাস একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ইয়ার মোল্লা ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION