বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কাশিয়ানী থেকে ৭টি ককটেল, দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১.২৫ পিএম
  • ৩৬৮ Time View
66

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৭টি ককটেল, দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দলে ৭জন ডাকাত সদস্য থাকলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলো-ঢাকার কদমতলী বস্তির নুর ইসলামের ছেলে মোঃ হাসান(২০)এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইউসুফ আলির ছেলে পিকআপ হেলপার মোঃ শিমুল(২৭)।আজ সোমবার (৯ ডিসেম্বর)সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানী হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার জানান, একটি পিকআপ দ্রুত গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। এই দৃশ্য ধরা পড়ে স্প্রিট পক্যামেরায়। এসময় হাইওয়ে পুলিশের সদস্যরা গাড়ীটিকে সিগনাল দেয়। তাদের সিগনাল না মেনে পিকআপটিকে দ্রুত গতিতে পালিয়ে যেতে থাকে।পরে ধাওয়া করে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।

ওই কর্মকর্তা আরো জানান, এসময় ৫ জন ডাকাত সদস্য পালিয়ে গেলেও ২জনকে পুলিশ ধরে ফেলে। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের কাছ থেকে ৭টি ককটেল এবং দুইটি কাটার, ২টিশাবল, ২টি ছ্যানদা, ১টি রেঞ্জ ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।এসময় জব্দ করা হয়েছে ডাকাতদের ব্যবহৃত পিকআপটিও।পরে দুপুরে ডাকাত সদস্যদেরকে কাশিয়ানী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউদ্দিন খান বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION