মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

ঢাকামুখী শিক্ষার্থীদের বাসে হামলা, মোল্লাহাটে সংঘর্ষে রণক্ষেত্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ২.৪০ পিএম
  • ৩০৮ Time View
2

বাগেরহাট ( মোল্লাহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় ওই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বহরের একটি গাড়ি কিছুটা পেছনে পড়ে। এই গাড়ির সঙ্গে সড়কে চলাচলকারী অন্য এটি গাড়ির সাইড দেওয়া নিয়ে মাদ্রাসাঘাট এলাকায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয় কিছু ব্যক্তি গাড়ি থেকে কয়েক শিক্ষার্থীকে নামিয়ে মারধর করে।

পরে শিক্ষার্থীদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় খুলনা-মাওয়া মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বেলা সোয়া ১টা থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম।

তিনি বলেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীরা গন্তব্যে রওনা দিয়েছেন। যান চলাচল স্বাভাবিক করা চেষ্টা করছি। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছে।

শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে এগারোটার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

বৈষম্য বিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণ ভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিলো। পথে আমাদের উপর হামলা করে। অনেকে আহত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে বলে জানান তিনি।

আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। তবে কোনো বাঁধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে। এর বিচার অতিদ্রুত করতে হবে, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুশিয়ারী দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION