শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী আইসিসিবির সুপার সেল কার বাজারে জমজমাট গাড়ি কেনাবেচা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারের তিন প্রজন্মের নেতৃত্ব সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ

গোপালগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল এক শিশুর

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬.১০ পিএম
  • ৪৬৫ Time View
143

কালের খবরঃগোপালগঞ্জে ট্রাক চাপায় তৃতীয় শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা সড়কে গাছের গুড়ি ফেলে প্রায় ১ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান জানান, বৌলতলী বাসস্ট্যান্ডে শিশুটি সড়ক পার হচ্ছিল। এসময় টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি মাছভর্তি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহত শিশু বৌলতলী ইনিয়নের পদ্ধবিলা গ্রামের সুমন তালুকদারের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION