শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ২.৪৮ পিএম
  • ৩২৩ Time View
51

কালের খবরঃ

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচী পালন করে।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা” আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে সু-শাসন চত্ত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির। এরপর ওই স্থান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের উপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় “আন্তর্জাতিক দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ওহিদ আলম লস্কর, সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার,

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার প্রেমানন্দ মন্ডল, দুর্নীতি  দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ- পরিচালক মোঃ মশিউর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মেজর সরদার নুরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী, গোপালগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক বক্তব্য রাখেন।সভায় বক্তারা বলেন, দূর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। সাধারন মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয়, তাই সকলকে দূর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। #

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION