মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জের ছাত্রলীগের সাবেক দুই নেতা সোহেল ও শাহনেওয়াজ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ২.২৮ পিএম
  • ৪২৩ Time View
2

কালের খবরঃ

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক নেতা সোহেল সিকদার ও সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলায় বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক নেতা শাহনেওয়াজ খানকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত রবিবার(২২ ডিসেম্বর) বিকেলে শহরের হাসপাতাল এলাকা থেকে সোহেল সিকদারকে ও রাতে শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের শাহনেওয়াজের বাড়ি থেকে এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) মীর সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামী সোহেল সিকদার হাসপাতাল এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল সিকদার ও শহরতলীর লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামের বাড়ি থেকে সাবেক কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ খানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তাকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার (২৩ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী স্ত্রী, সন্তান ও দলীয় নেতা–কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন।পথে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা–কর্মীরা গাড়িবহরে হামলা চালায়। এসময় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী নিহত হয়। পরে মহাসড়কের পাশে থেকে দিদারের লাশ উদ্ধার হয়।

এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর নিহত শওকত আলীর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম (সেলিম), সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION