বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত

কোটালীপাড়ার ঘাঘর বাজেরে গভীর রাতে অগ্নিকান্ড।

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ২.০২ পিএম
  • ৩৯০ Time View
88

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিক ব্যবসায়ী সোহেল শেখ বলেন,  আমার প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। সব মিলিয়ে অগ্নিকান্ডে দোকান ঘর ও মালামালসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এই ক্ষতি আমি কিভাবে পোষাবো। আমিতো নিস্ব হয়ে গেছি। অগ্নিকান্ডে  ২ টি ভাঙ্গারির দোকান ও ১ টি তেলের গোডাউন  ভস্মিভূত হয়েছে।

গতকাল রবিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার ঘাঘর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা  ব্যবসায়ীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী লেবু শেখ বলেন, রাত ৪টা ১৫ মিনিটের দিকে বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। ঘরের জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি গনেশ সাহার তেলের গোডাউনে আগুন লেগেছে। আগুনের তাপে বিকট শব্দে তেলের ব্যারেল ফেটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীদের ১ ঘন্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রনে আসে। ততোক্ষনে সোহেল শেখের ২ টি ভাঙ্গারির দোকান ও গনেশ সাহার ১ টি তেলের গোডাউন সম্পূর্ণ পুড়ে যায়।

কোটালীপাড়া ফায়ার স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বলেন, রাত সাড়ে ৪ টার দিকে ঘাঘর বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত সেখানে ছুটে যাই।স্থানীয়দের সহযোগিতায় ১ঘন্টার মধ্যে আগুন নিভাতে সক্ষম হই।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ও কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা করে ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য ফায়ার সার্ভিসকে নির্দেশনা দিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION