শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

কাশিয়ানীতে ৫৬৩ কেজি পলিথিন জব্দ! ৫ ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩.২৪ পিএম
  • ৩৩৬ Time View
41

কালের খবরঃ

গোপালগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫ শ’ ৬৩  কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত । এ সময় ৫ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত  কাশিয়ানী উপজেলার  রামদিয়া  বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে এ  অভিযান  পরিচালনা করেন।এ সময় পরিবেশ অধিদপ্তরের  গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান, কাশিয়ানী উপজেলা পার্ট উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের  গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বলেন, অবৈধ পলিথিন বিক্রির অপরাধে পরিবেশ আইনে  ওই বাজারের মুদি ব্যাবসায়ী জীবন সাহা ও অপূর্ব সাহাকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যবাধকতা  আইনে মুদি ব্যবসায়ী মঙ্গল বিশ্বাসকে যথাক্রমে ৫ হাজার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ ওষুধ  বিক্রির অপরাধে মুরাদ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার (১৮ ডিসেম্বর)জব্দকৃত অবৈধ পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION