শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা

সাদপন্থীদের বিচারের দাবীতে গোপালগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৪.৩৯ পিএম
  • ৩৪৭ Time View
104

কালের খবরঃ

টঙ্গীর ইজতেমা ময়দানে মধ্যরাতে পরিকল্পিতভাবে মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ তাবলীগে সাধারণ সাথীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হত্যাকারী খুনী সাদপন্থীদের বিচারের দাবীতে গোপালগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ ইমাম ও মুয়াজ্জিন পরিষদ এ কর্মসূচী পালন করে।শুক্রবার (২০ডিসেম্বর) জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করে। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ভবানীপুর মাদ্রাসার মুফতী আহমাদুল্লাহ, কোর্ট মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান, কলেজ মসজিদের মুফতি মহিবুল্লাহ বক্তব্য রাখেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বক্তারা বলেন, টঙ্গী ও কাকরাইলে সাদপন্থীদের কোন প্রবেশাধিকার থাকবে না। অন্যান্য সংগঠনের মত সাদপন্থীদের নিষিদ্ধ করতে হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION