মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

মুক্তিযোদ্ধাকে লাঞ্চিতের প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৪.১১ পিএম
  • ৩০৩ Time View
8

কোটালীপাড়া প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্চিত করার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এসময় দোষীদের শাস্তির দাবীতে স্মারকলিপি দেয়া হয়। কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এ কর্মসূচী পালন করে।

আজ ‍বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)দুপুর ১২টায় কোটালীপাড়া উপজেলা শহীদ মিনারের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে মুক্তিযোদ্ধারা।মানববন্ধন কর্মসূচীতে মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করা হয়।মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ, আতিয়ার রহমান, হরলাল বিশ্বাসসহ অনেক মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন।বক্তারা এসময় বলেন, মুক্তিযোদ্ধা বীরপ্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্চিত করা মানে মুক্তিযুদ্ধের উপর আঘাত করা। এতে সকল মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে।দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ও দাবী জানান তারা।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION