মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

মুকসুদপুরে মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নানা অভিযোগে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১২.০৮ পিএম
  • ৩২৪ Time View
6

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মিয়ার বিরুদ্ধে মারধর-নিয্যাতন, হামলা-ভাংচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গ্রামবাসী। উপজেলার লোহাইড় গ্রামবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী এবাদত মোল্যা ও মোহাম্মদ মোস্তাক জামাল। এসময় লোহাইড় গ্রামের মুরব্বি  করিম খাঁন, ছিদ্দিক খন্দকার, রবিউল খাঁনসহ বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত ছিলেন।

তারা অভিযোগ করে বলেন, বিগত ইউপি নির্বাচনে তারা সালাউদ্দিন মিয়ার প্রতিপক্ষের পক্ষে কাজ কারেন।এরপর চেয়ারম্যান নির্বাচিত হয়ে ও আওয়ামী লীগের ক্ষমতাবলে লাঠিয়াল বাহিনী দিয়ে তাদের উপর অত্যাচার চালিয়েছেন এবং বিভিন্ন লোকের জমিজমা দখল করেছেন।আর এসব কাজে ইন্ধন যোগাচ্ছে ফরিদপুরের  হায়দার খাঁন ও লোহাইড় গ্রামের মিলন খন্দকার। মিলন খন্দকারের বাবা মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি। তিনি আওয়ামীলীগ সরকারের আমলে নেতাদের ঘুষ দিয়ে সরকারি চাকরী নিয়েছেন বলেও অভিযোগ করা হয়। আর হায়দার খাঁন ওই গ্রামের জামাতা ও মজিবর খন্দকারের আত্মীয় ।

এছাড়া কিশোর গ্যাং দিয়ে এলাকায় লুটপাট ও চাঁদাবাজী করানো হয় উল্লেখ করে লিখিত বক্তব্যে জানানো হয়ছে,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর খন্দকার ও তার ছেলে মিলন খন্দকার দলের ক্ষমতা দেখিয়ে বিভিন্ন সময় কিশোর গ্যাং দিয়ে প্রতিপক্ষের বাড়ী ঘর ভাংচুর করে লুটপাট চালিয়েছেন।এতে ভুক্তভোগীসহ অনেক গ্রামবাসীর জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অনেকেই জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত রয়েছেন।তাই এসব নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন তারা।বর্তমানে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মিয়া যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION