মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর

মুকসুদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৩.১৬ পিএম
  • ২৭৪ Time View
6

মুকসুদপুর প্রতিনিধিঃ

‘নারী কন্যার সুরক্ষ করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। আজ সোমবার ( ৯ ডিসেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মুকসদপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ তিন জয়ীতাদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রায়হান ইসলাম শোভন, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দীন সেখ, উপজেলা সাব-রেজিষ্টার নাজমীন জাহান, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার জাকিয়া খাতুন, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার শতাব্দী বিশ্বাস, মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননু, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছিরু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION