সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাদক সন্ত্রাস যাবতীয় উন্নয়নের পথে প্রধান অন্তরায়- জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৫.৩১ পিএম
  • ৩২৬ Time View
46

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর আয়োজিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, মাদক এমনই এক অভিশাপ, যা সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীকেও ধ্বংস করে দেয়। আমরা যদি সচেতন থাকতাম, তাহলে আমাদের সমাজ, রাষ্ট্র এতোটা খারাপ জায়গায় পৌঁছাতো না। কাজেই আমরা খারাপ কিছু করবো না, এমন প্রতিজ্ঞা করতে হবে। মাদক বিরোধী সুচিন্তা মগজে প্রবেশ করাতে হবে, ব্যক্তি জীবনে সৎ হতে হবে। যাতে কোনো ধরনের খারাপ অনুষঙ্গ আমাদের স্পর্শও করতে না পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার পরিবেশ রক্ষার্থে মাদক বিরোধী শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সবটুকু করণীয় আমরা করবো।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, মাদক সন্ত্রাস যাবতীয় উন্নয়নের পথে প্রধান অন্তরায়। মাদকের গ্রাসে আমাদের সমাজ, রাষ্ট্র, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক সিন্ডিকেট এতোটা গভীরে প্রবেশ করেছে যে, স্থায়ীভাবে তা নির্মূল করা যায় না। তারপরও জেলা প্রশাসন মাদকের বিস্তার রোধে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। সভায় প্রধান আলোচকের বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ মাদকের ব্যবহার ও এর কুফল নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

এছাড়াও সভায় বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শাহজাহান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION