শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে গোপালগঞ্জে দরিদ্র ৭৮ পরিবার পেল ভ্যানগাড়ী ও সেলাইমেশিন।

গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই জনের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২.৩৪ পিএম
  • ৩৬৫ Time View
41

কালের খবরঃ

গোপালগঞ্জে পৃথক দুইটি দুর্ঘটনায় এক ট্রাক চালকসহ ২ জন নিহত হয়েছে। আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মগাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া ও গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক খুলনা যাচ্ছিল। এসময় ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে সাজোরে ধাক্কা লাগায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ট্রাকের চালক মো. মাহবুর মোল্যা মারা যান। নিহত মাহবুর মোল্যার বাড়ী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়।

অপরদিকে, গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া এলাকায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন রহমত শেখ (৩০)নামে এক যুবক । পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিচিত্র কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষনা করেন।পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্ত করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION