মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে আবাসিক হোটেলে অভিযান, প্রতিষ্ঠানকে অর্থদন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৩.১১ পিএম
  • ৪০৯ Time View
6

কালের খবরঃ

লাইসেন্সের নিয়ম অমান্য করে আবাসিক হোটেল পরিচালনার দায়ে গোপালগঞ্জের পিঠা গার্ডেনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।গত রবিবার (১ ডিসেম্বর)বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহসিন উদ্দিন ওই প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক মোহসিন উদ্দিন জানিয়েছেন, গত বুধবার বিকেলে গোপালগঞ্জর সদর উপজেলার পিঠা গার্ডেন নামের একটি রেস্টুরেন্টের আবাসিক হোটেল থেকে ফেরদৌস শেখ (৪৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।এর পর প্রশাসনের পক্ষ থেকে আবাসিক হোটেলের বৈধতা যাচাই বাছাইয়ে যাওয়া হয়। অভিযান পরিচালনার সময় লাইসেন্সে থাকা নিয়মকানুন অমান্যের প্রমাণ মেলে। এই কারনে প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সেই সাথে লাইসেন্সে থাকা নিয়মকানুন সঠিক ভাবে পালন না হওয়া পর্যন্ত আবাসিক হোটেলের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এসময় গোপালগঞ।জ সদর থানার ওসি মীর মোঃ সাজেদুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য  গত মঙ্গলবার কোন এক নারীকে নিয়ে ওই ব্যক্তি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে “পিঠা গার্ডেন” রেস্টুরেন্ট আসে। এটি রেস্টুরেন্ট হলেও সেখানে রাতে থাকার ব্যবস্থাও রয়ছে। ওই পুরুষ ও নারী রাতে রেস্টুরেন্টের রুমে রাত্রীবাস করে। পররে দনি বুধবার রাতে তাদের রুম ছাড়ার কথা থাকলেও বিকেল পর্যন্ত তাদের কোন খোঁজ না পেয়ে রেস্টুরেন্টের লোকজন খোঁজ নিতে গিয়ে ফেরদাউসকে মৃত অবস্থায় রুমের মধ্যে পড়ে থাকতে দেখে। পরে  পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION