বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা! হিন্দু সম্প্রদায়ের ৪৫৫ জনকে আসামী করে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৪.০৯ পিএম
  • ৩৪৬ Time View
72

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট এলাকায় ইস্কনের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করার অভিযোগে ৫৫ জনের নাম উল্লেখ পূর্বক আরো ৪০০ জনকে অজ্ঞাত উল্লেখ করে মামলা করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে কোটালীপাড়া থানায় এ মামলা দায়ের করেন।

কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, গত ২৬ নভেম্বর বিকালে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাটে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মিছিল অনুষ্ঠিত হয়। এসময় সড়ক অবরোধ করলে পুলিশ সড়ক থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদসহ ৩ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনার ৬ দিন পর কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ করে ও ৪’শ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION