মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর

কাভার্ট ভ্যান কেড়ে নিল পুলিশ কর্মকর্তার প্রাণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৪.০৮ পিএম
  • ৪২৫ Time View
9

কালের খবরঃ

গোপালগঞ্জে কাভার্ট ভ্যান চাপায় মোঃ সাইফুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। তিনি গোপালগঞ্জ পুলিশের ডিএসবিতে এসআই হিসেবে কর্মরতঃ ছিলেন। নিহত সাইফুল ফুরদপুর জেলার সালতা উপজেলার নাকুল হাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

আজ শনিবার (১৪ ডিসেম্বর)সোয়া ২টার দিকে গোপালগঞ্জ- টেকেরহাট সড়কের সদর উপজেলার আড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি আড়পাড়ায় ওলামা দলের কর্মি সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি)মীর মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন,সাইফুল আড়পাড়ায় অনুষ্ঠিত ওলামা দলের কর্মি সম্মেলনে দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছেলেন। সম্মেলন স্থলের পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। দুর্ঘটনার সময় তিনি রাস্তা পারাপার হচ্ছিলেন।

এ সময় টেকেরহাটগামী একটি দ্রুতগতির কাভার্ট ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।এসময় কাভার্ট ভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ঘটনাস্থ থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।এ ঘটনার পর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION