রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী আইসিসিবির সুপার সেল কার বাজারে জমজমাট গাড়ি কেনাবেচা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারের তিন প্রজন্মের নেতৃত্ব সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ

সন্তানরা গায়ে হাত তোলায় বিষপানে বৃদ্ধ পিতার আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ১২.৩০ পিএম
  • ৪০৩ Time View
141

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃদ্ধ বাবাকে মারপিট করে সন্তানরা।ছেলেদের মারপিট ও অত্যাচার সহ্য করতে না পেরে বিষপান করে ৮০ বছর বয়সের এক বৃদ্ধ পিতা সুরেন গাইন আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ৬ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে এই বৃদ্ধ পরাজয় বরণ করেন।ওইদিন দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে নিজ বাড়িতে সুরেন গাইনের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।বৃদ্ধ সুরেন গাইন বাগান উত্তরপাড়া গ্রামের মতিলাল গাইনের ছেলে ও দুই পুত্র সন্তানের জনক।

জানাগেছে, গত শনিবার (১৬ নভেম্বর) পারিবারিক বিষয় নিয়ে সুরেন গাইনের সাথে তার দুই ছেলে খোকন গাইন (৪৫) ও প্রদীপ গাইন (৪০) এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাই মিলে বৃদ্ধ বাবার গায়ে হাত তোলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে ওইদিন দিবাগত রাতে সুরেন গাইন ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।

এ অবস্থায় অসুস্থ্য সুরেন গাইনকে পরিবারের লোকজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে ভর্তি করেন। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ৬ দিন চিকিৎসা শেষে গোপালগঞ্জ সদর হাসপাতালে সুরেন গাইন মারা যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, বৃদ্ধ সুরেন গাইন ও তার স্ত্রী আলাদাভাবে দুই ছেলের কাছে থাকতো। এ নিয়ে প্রায়ই দুই সন্তানের সাথে থাকা খাওয়া নিয়ে মা-বাবার ঝগড়া হতো। যার কারনে মাঝে মাঝে দুই ছেলে তাদের মা-বাবাকে মারধর করতো। এই মারধর সহ্য করতে না পেরে সুরেন গাইন বিষপানে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে সুরেন গাইনের দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইনের কাছে জানতে চাওয়া হলে তারা কোন প্রকার মন্তব্য করতে রাজী হননি। তবে খোকন গাইনের স্ত্রী সুচিত্রা গাইন বলেন, আমার শ্বশুরের কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কি কারনে কীটনাশক পান করেন তা আমাদের জানানেই।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION