মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী

কোটালীপাড়ায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার-৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১.১৭ পিএম
  • ২৯৩ Time View
Oplus_131072
7

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপি নেতা নিরাঞ্জন ওঝাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর)দিবাগত রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের টিকুরি বাড়ী গ্রামের নিজ বাড়ী থেকে কোটালীপাড়া থানা পুলিশ নিরাঞ্জন ওঝাকে গ্রেপ্তার করে।নিরাঞ্জন ওঝা টিকুরি বাড়ী গ্রামের নিত্যানন্দ ওঝার ছেলে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন উপজেলার পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে সুজন ওঝা (৩০) ও তারাশী গ্রামের মস্তফা শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৫)।মামলাসূত্রে জানাযায়, পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে প্রবাসী সুজিত ওঝা (২৫) উপজেলার ফেরধারা গ্রামের স্কুল পড়ুয়া এক ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

এই ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সুজিত ওঝাসহ ৭ জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় বিএনপি নেতা নিরঞ্জন ওঝাসহ ৩ জনকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

ওই ছাত্রীর মা বলেন, আমার বাড়ির পাশে সুজিত ওঝার মামা বাড়ী। এ সুবাদে সুজিত ওঝার সাথে আমার মেয়ের পরিচয় ছিল। কোন একসময় গোপনে সুজিত ওঝা আমার মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে বিদেশে গিয়ে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এ ঘটনা জানাজানি হলে বিএনপি নেতা নিরাঞ্জন ওঝা মামলা না করতে আমাকে হুমকি দেয়। এরপর আমি নিরাঞ্জন ওঝাসহ ৭ জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করি। এই মামলায় পুলিশ ৩ আসামীকে গ্রেপ্তার করেছে। আমি দোষীদের উপযুক্ত শাস্তি দাবী করছি।

কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বুধবার ৬ নভেম্বর) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION