শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা

গোপালগঞ্জে পিঠা গার্ডেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১১.০৮ পিএম
  • ৩৬৪ Time View
36

কালের খবরঃ

গোপালগঞ্জের “পিঠা গার্ডেন” রেস্টুরেন্ট থেকে ফেরদৌস শেখ(৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া এলাকায়।

পুলিশ জানিয়েছেন, গত মঙ্গলবার কোন এক নারীকে নিয়ে ওই ব্যক্তি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে “পিঠা গার্ডেন”রেস্টুরেন্ট আসে।এটি রেস্টুরেন্ট হলেও সেখানে রাতে থাকার ব্যবস্থাও রাখা হয়েছে।ওই পুরুষ ও নারী রাতে রেস্টুরেন্টের রুমে রাত্রীবাস করে।আজ বুধবার (২৭ নভেম্বর)রাতে তাদের রুম ছাড়ার কথা থাকলেও বিকেল পর্যন্ত তাদের কোন খোঁজ না পেয়ে রেস্টুরেন্টের লোকজন রুমে খোঁজ নিতে গিয়ে ফেরদাউসকে মৃত অবস্থায় রুমের মধ্যে পড়ে থাকতে দেখে।এরআগে ওই নারী পালিয়ে যায় বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে।পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।মৃতের ভাই মিজানুর রহমান মিজু জানিয়েছেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হযেছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মীর সাজেদুর রহমান জানান, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।উল্লেখ্য, ওই রেস্টুরেন্টে খাবার হোটেলের আড়ালে রুম ভাড়া দিয়ে অবৈধ নারী ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION