মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী

গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ মায়ের

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬.৪৪ পিএম
  • ৩৬২ Time View
2

কালের খবরঃ

গোপালগঞ্জে ময়না বেগম (৩২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ীর লোকজনের বিরুদ্ধে।আজ সোমবার (১১ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ীর রান্না ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।নিহত ময়না বেগম গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী ওবায়দুর শেখের স্ত্রী ও একই গ্রামের মো. ইব্রাহীম সরদারের মেয়ে।

নিহতের মা বিছু বেগম অভিযোগ করে জানান, গত ১৮ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মধ্যপাড়া গ্রামের মৃত ইয়াব শেখের সৌদি প্রবাসী ছেলে ওবায়দুর শেখের সাথে মো. ইব্রাহীম সরদারের মেয়ে ময়নার বিয়ে হয়। তাদের সংসারে ৪ মেয়ে রয়েছে।

বিয়ের পর থেকে নানা কারনে ময়নার উপর নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকজন। পরে আজ সোমবার ময়নাকে শ্বাসরোধ করে হত্যা করে রান্না ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করেন ময়নার মা।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাফর ইকবাল জানান, বিকালে নিজ বাড়ির রান্না ঘরের আড়ার সাথে ময়না বেগমমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION