মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

কাশিয়ানীতে এক রংমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১.৩৪ পিএম
  • ২৮৩ Time View
5

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে কুদ্দুস সেখ (৬৫) নামে এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বিত্তরা।আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত রংমিস্ত্রি কুদ্দুস সেখ কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসেম সেখের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি উদ্দিন খান সাংবাদিকদের জানান, খুব ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন রংমিস্ত্রি কুদ্দুস সেখ। এসময় তাকে দুর্বিত্তরা ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে ঘটনাস্থল থেকে আহতকে  উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ ঘটনায় পুলিশ ঘটনাস্থ থেকে একটি ছুরি ও জেকেট উদ্ধার করেছে।

তিনি আরো জানান, নিহতের মেয়ে কয়েক মাস আগে পারিবারিক কলহের জেরে তার স্বামী রফিকুল সরদারের নামে মামলা করেছিল। এ ঘটনার তার জামাই তাকে হত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত রংমিস্ত্রি কুদ্দুস সেখ রাজপাট দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসেম সেখের ছেলে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপতালে কর্মরত মেডিকেল অফিসার চিকিৎসক মনজুরুল কবির জানান, ভোরে কুদ্দুস সেখ নামের এক রোগীকে হাপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের কোপের আঘাত ছিল। তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION