বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত

সন্তানরা গায়ে হাত তোলায় বিষপানে বৃদ্ধ পিতার আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ১২.৩০ পিএম
  • ৩৬২ Time View
92

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃদ্ধ বাবাকে মারপিট করে সন্তানরা।ছেলেদের মারপিট ও অত্যাচার সহ্য করতে না পেরে বিষপান করে ৮০ বছর বয়সের এক বৃদ্ধ পিতা সুরেন গাইন আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ৬ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে এই বৃদ্ধ পরাজয় বরণ করেন।ওইদিন দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে নিজ বাড়িতে সুরেন গাইনের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।বৃদ্ধ সুরেন গাইন বাগান উত্তরপাড়া গ্রামের মতিলাল গাইনের ছেলে ও দুই পুত্র সন্তানের জনক।

জানাগেছে, গত শনিবার (১৬ নভেম্বর) পারিবারিক বিষয় নিয়ে সুরেন গাইনের সাথে তার দুই ছেলে খোকন গাইন (৪৫) ও প্রদীপ গাইন (৪০) এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাই মিলে বৃদ্ধ বাবার গায়ে হাত তোলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে ওইদিন দিবাগত রাতে সুরেন গাইন ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।

এ অবস্থায় অসুস্থ্য সুরেন গাইনকে পরিবারের লোকজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে ভর্তি করেন। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ৬ দিন চিকিৎসা শেষে গোপালগঞ্জ সদর হাসপাতালে সুরেন গাইন মারা যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, বৃদ্ধ সুরেন গাইন ও তার স্ত্রী আলাদাভাবে দুই ছেলের কাছে থাকতো। এ নিয়ে প্রায়ই দুই সন্তানের সাথে থাকা খাওয়া নিয়ে মা-বাবার ঝগড়া হতো। যার কারনে মাঝে মাঝে দুই ছেলে তাদের মা-বাবাকে মারধর করতো। এই মারধর সহ্য করতে না পেরে সুরেন গাইন বিষপানে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে সুরেন গাইনের দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইনের কাছে জানতে চাওয়া হলে তারা কোন প্রকার মন্তব্য করতে রাজী হননি। তবে খোকন গাইনের স্ত্রী সুচিত্রা গাইন বলেন, আমার শ্বশুরের কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কি কারনে কীটনাশক পান করেন তা আমাদের জানানেই।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION