মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২জন টেঁটাবিদ্ধ সহ আহত ১৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৬.২২ পিএম
  • ৩২৪ Time View
7

কালের খবরঃ

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২জন টেটাবিদ্ধ সহ অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। এরমধ্যে সাবেক ইউ,পি সদস্য খসরুল আলম শেখ (৪০)ও নয়ন শেখ (৩০) নামে দুই ব্যক্তি টেঁটাবিদ্ধ সহ ৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঘন্টাব্যাপী দেশীয় অস্ত্র নিয়ে সদর উপজেলার কাঠি  ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মিকাইল শেখের সাথে সাবেক ইউ,পি সদস্য খসরুল আলম শেখের মধ্যে পূর্ব শত্রুতা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। এর জের ধরে আজ শুক্রবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।তবে কোন পক্ষ এখনও থানায় অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION