শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

গোপালগঞ্জে ট্রাক চাপায় দুইজন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৫.১৭ পিএম
  • ৩৮৩ Time View
65

কালের খবরঃ

গোপালগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও ব্যবসায়ী( ঠিকাদার) নুরুল ইসলাম সিকদার(৫০) ও অপর ব্যবসায়ী মোটরসাইকেল চালক মানিক মন্ডল বাবু।নিহত নুরুল ইসলাম সিকদার শহরের সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাশিয়ানী হাইওয়ে পুলিশের এস,আই মোঃ রোমান মোল্লা জানান, নুরুল ইসলাম তার ঠিকাদারী কাজের সাইট পরিদর্শন শেষে মোটরসাইকেলে করে সদর উপজেলার কাঠি থেকে  ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম মোড় হয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিয়াজ বোঝাই ট্রাক তাদের মোটর সাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে মোটর সাইকেলের পিছনের সিটে বসে থাকা নুরুল ইসলাম সিকদার সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।এসময় মোটর সাইকেল চালক মানিক মন্ডল বাবু মারাত্মক আহত হয়। আহত ব্যক্তিকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।পথিমধ্যে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌছালে সেখানে তার মৃত্যু হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION