শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

কোটালীপাড়ায় আগুনে ৩টি বসত ঘর পুড়ে ছাই, কয়েক লাখ টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৯.২৬ এএম
  • ৩৮৭ Time View
74

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। গেছে। এতে বেশ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছেবলে ক্ষতিগ্রস্থ পরিবার ও ফায়ার সার্স সূত্রে জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে কোটালীপাড়া উপজেলার দীঘলীয়া পশ্চিমকান্দি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, উপজেলার দীঘলীয়া পশ্চিমকান্দি গ্রামের আব্দুল লতিফ বেপারীর টিনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এতে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আব্দুল লতিফ বেপারী ও সোহেল শেখের বসত বাড়িসহ ৩টি বাড়ি পুড়ে যায়। পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না ঘটলেও দুই পরিবারের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তকে ক্ষতির পরিমানটা নিরুপন করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্থ আব্দুল লতিফ বেপারী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আমার বসত ঘরের সবকিছু পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নীচে থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION