মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

আমি আপনার গাভী ২টি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬.১৯ পিএম
  • ৩৮৭ Time View
oplus_1024
6

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলী মোল্লা (৬০) নামে এক দরিদ্র কৃষকের ২টি গাভী চুরি হয়েছে। বেঁচে থাকার একমাত্র অবলম্বন গাভী ২টি চুরি হয়ে যাওয়ায় কৃষক আলী মোল্লা এখন পাগলপ্রায়। কেঁদে কেটে খেয়ে না খেয়ে আলী মোল্লার এখন দিন কাটছে।

গত সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে এই চুরির ঘটনা ঘটে।  কৃষক আলী মোল্লা কুরপালা গ্রামের মৃত লাহু মোল্লার ছেলে।

আলী মোল্লা বলেন, সোমবার রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘর ফাকা। গাভী ২টি নেই। ঘরের দরজায় লেখা দেখি ‘আমি আপনার গাভী ২টি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন’। আজ ৪ দিন ধরে আমি বিভিন্ন এলাকাসহ হাটবাজারে অনেক খোজাখুজি করেও গাভী ২টি পেলাম না। আজ শুক্রবার (২২ নভেম্বর) সাংবাদিকদের কাছে কেদে কেদে এসব কথা বলেন কৃষক আলী মোল্লা।

তিনি আরো বলেন, এই গাভী ২টি ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এরমধ্যে ১টি গাভী গাভীন ( বাচ্চা) ছিল। আর কয়েকদিন পরই গাভীটি বাচ্চা দিতো। গাভী দুটি নিয়ে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল আমার। সবকিছু যেন শেষ হয়ে গেল।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এলাকার চুরি প্রতিকার নিয়ে কথা বলেছি। বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশদের তৎপরতা বাড়ানোসহ রাতের বেলা থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION