শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা

অবশেষে স্থান্তরিত হলো কোটালীপাড়া পৌরসভার ফুটপাত ব্যবসায়ীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৯.২৫ পিএম
  • ৩৪৯ Time View
45

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা কাঁচাবাজারসহ দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পৌর কিচেন মার্কেটের নির্ধারিত স্থানে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলার ঘাঘর বাজার ও পশ্চিমপাড় এলাকায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা এই অভিযান করে।  এই অভিযানে নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার।

অভিযানে উচ্ছেদ করা দোকানের মধ্যে রয়েছে কাঁচামালের দোকান, হকারদের বিভিন্ন সামগ্রীর দোকান, ফলের দোকান, বিভিন্ন খাবারের অবৈধ টং দোকান।

উচ্ছেদ অভিযানকালে পথচারী, ক্রেতাসাধারণ এই কাজের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। আল-আমিন খান নামের এক সিঙ্গাপুর প্রবাসী বলেন, ঘাঘর বাজার একটি অতি প্রাচীন ও প্রতিষ্ঠিত বাজার। দিনদিন এই বাজারের ফুটপাত, ড্রেন ও সড়কের জায়গা দখল করে দোকান দেওয়ায় ক্রেতাদের ভোগান্তি পোহাতে হতো। এসব স্থাপনা উচ্ছেদ হওয়ায় আমরা ক্রেতা সাধারণ খুব খুশি হয়েছি। এখানে এখন নিরাপদে ও নির্বিঘ্নে কেনাকাটা করতে পারবো।

কোটালীপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা পিজুস বিশ্বাস বলেন, ঘাঘর বাজার ও পশ্চিমপাড় এলাকায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে কাঁচাবাজারসহ নানা স্থাপনা নির্মাণ করা হয়। বারবার এসব স্থাপনা সরানোর জন্য নির্দেশনা দিলেও তা মানেনি অবৈধ দখলদাররা। এ কারনে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের নেতৃত্বে অভিযান চালিয়ে সেসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার বলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান স্যারের নির্দেশনায় ঘাঘর বাজার ও উপজেলা সদর যানজটমুক্ত ও পথচারীদের দুর্ভোগ রোধে ফুটপাতের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের সিদ্ধান্ত হয়।

এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। তবে আমরা শুধু উচ্ছেদই করিনি বরং এসকল ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য পৌর কিচেন মার্কেটের নির্ধারিত স্থানে তারদেকে স্থানান্তরিত করা হয়েছে। যাতে তারা নিরাপদে ও নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন।

তিনি আরো জানান, বিভিন্ন সময় ঘাঘর বাজারে অগ্নিকান্ডের সময় ফায়ার সার্ভিস ও আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যানবাহন ঘটনাস্থলে পৌছাতে দুর্ভোগে পরে। পৌরসভার সকল বাজার ও সড়ক যানজটমুক্ত করা এবং পরিচ্ছন্ন এক নান্দনিক শহর গড়তে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION