বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

টুঙ্গিপাড়ায় শ্রমিকদল নেতার মামলায় আঃলীগ নেতা শ্রীঘরে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৩.২৩ পিএম
  • ৩৬০ Time View
76

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, খাবার নষ্ট ও মারধরের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর গাউস শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২ অক্টোবর) রাতে উপজেলার বালাডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া গাউস শেখ (৫৫) টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পৌরসভার সাবেক কাউন্সিলর।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) খোরশেদ আলম বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানীর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, খাবার নষ্ট ও মারধরের মামলায় সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার  করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এরআগে, গত ১৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও এস.এম জিলানীর ভাতিজা জুলকার শেখ বাদী হয়ে ২৯ জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন।

মামলার বিবরণীতে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিজ বাড়িতে অতিথিদের সাথে খাওয়া-দাওয়ার কর্মসূচি ছিল। বিকাল ৪ টায় তার গাড়ি বহর সদর উপজেলার ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে। পরে তিনি গুরুতর আহত হয়ে ঢাকা ফিরে যান।

মামলায় আরো উল্লেখ করা হয়, ঐ ঘটনার জের ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এস.এম জিলানীর বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করা হয়। এছাড়া মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্ট করে দেয়া হয়। পরে বিএনপি নেতা জাহিদুল ইসলাম সহ বাড়িতে থাকা অনেককে এলোপাতাড়ি মারধর করে জখম করে আওয়ামী লীগের নেতা কর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION