বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

গোপালগঞ্জে বিদ্যুতস্পর্শে এক ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১০.০৪ পিএম
  • ৪১৪ Time View
92

কালের খবরঃ

গোপালগঞ্জে বিদ্যুতস্পর্শে সাহিদ মোল্যা (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক হিটলার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সুত্রে জানাগেছে, আজ রবিবার শ্বশুর বশার মোল্যার বাড়ীতে বেড়াতে আসে সাহিদ মোল্যা। সন্ধ্যার দিকে শ্বশুর ঘরে বৈদ্যুতিক লাইনে কাজ করতে গেলে অসাবধানতাবশত  বিদ্যুতের তারে জড়িয়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার  তাকে মৃত ঘোষনা করেন।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক হিটলার বিশ্বাস বলেন, বিদ্যুতস্পর্শে আহত সাহিদ মোল্যাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহত সাহিদ মোল্যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত হাসেম মোল্যার ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION