বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা।

কোটালীপাড়ায় এক যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৫.১৫ পিএম
  • ৩৯৭ Time View
106

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা গতক মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলাসূত্রে জানাগেছে, গত শুক্রবার (৪অক্টোবর) রাতে মাতৃহীন স্কুল ছাত্রী ঘরে বসে বই পড়ছিল। এ সময় তার বাবা পারিবারিক কাছে বাহিরে থাকায় শিশুটিকে ঘরে একা পেয়ে পাশ্ববর্তী বাড়ির ইজিবাইক চালক মনোতোষ মধু (২৪) মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষক মনোতোষ মধু উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের মনোরঞ্জন মধুর ছেলে। অপরদিকে ধর্ষণের শিকার স্কুলছাত্রী পাখরপাড় গ্রামের একটি মিশনারী স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করছে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন গত রবিবার (৬অক্টোবর) তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে ওই শিশুটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই স্কুলছাত্রীর বাবা বলেন, এ ঘটনার পর এলাকার প্রভাবশালীদের দিয়ে আমাদেরকে হুমকি দেওয়ায় মামলা করতে দেরি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গত মঙ্গলবার স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী গাঁ-ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION