মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী

কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধ ও মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় মাসহ চার জনকে পিটিয়ে আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৪.৫০ পিএম
  • ৩০৩ Time View
4

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শক্রতা ও মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় দুই নারীসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৯ অক্টোবর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে।

আজ রবিবার (২০ অক্টোবর) দুপুরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত পারুল বেগম বলেন, তিলছড়া গ্রামের জাকির হোসেনের ছেলে উজ্জ্বল হোসেনের সাথে নজরুল ইসলামের কলেজ পড়ুয়া মেয়ে আছিরা খানমের বিয়ের প্রস্তাব দেয়া হয়।প্রস্তাবটি মেয়ের বাবা নজরুল ইসলাম প্রত্যাখান করলে বিভিন্ন সময় আছিয়াকে উত্যক্ত করে আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে উজ্জ্বলের মামা ইলিয়াছ মোল্যা জমিজমা নিয়ে নজরুল ইসলামের সাথে বিরোধ শুরু করে। এরই জের ধরে ইলিয়াছ মোল্যা ও তার লোকজন নজরুল ইসলামে বাড়ীতে হামলা চালায়। এসময় পিটিয়ে ও কুপিয়ে নজরুল ইসলাম, তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে আছিরা খানমসহ চারজনকে আহত করে। পরে পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে মারাত্মক আহত পারুল বেগম ও তার মেয়ে আছিরা খানমকে হাসপাতালে ভর্তি করে চিকিতসা দেয়া হচ্ছে। এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবারটি।

এ ব্যাপারে কাশিয়ানী থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানিয়েছেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION