বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৫.৩৫ পিএম
  • ৩৪৩ Time View
67

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।এসময় সেনা সদস্য ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।গত সোমবার (২৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক ইকবাল মুন্সী জানান, বসতঘরের জানালার গ্রিল কেটে ডাকাতদলের ৫/৬ জন সদস্য বসতঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের (রামদা) মুখে তাকে ও তার স্ত্রীকে রশি দিয়ে হাত বেঁধে ও কাপড় দিয়ে চোখ বেঁধে অন্য ঘরে আটকিয়ে রেখে ভয়ভীতি ও গায়ে আঘাত করে ডাকাত দলের সদস্যরা। পরে তারা  ঘরের সকল কক্ষ তছনছ করে ও ঘরে থাকা ৭/৮ ভরি স্বর্ণালংকার, সীমসহ ২ টি বাটন মোবাইল সেট ও নগদ কিছু টাকা নিয়ে যায়।এ ব্যাপারে কাশিয়ানী থানার পরিদর্শক(তদন্ত)খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION