বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রবীণ দিবস উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ৩৪৬ Time View
oplus_1024
128

কালের খবরঃ

গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও  জেলা সমাজ সেবা কায্যালয় যৌথভাবে এ কর্মসূচি পালন করে।

“মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ” এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির ও সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী প্রবীণ দিবসের মূল বক্তব্য উপস্থাপন করেন।

গোপালগঞ্জ  প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ডা. মো. আনিসুজ্জামানের সঞ্চালনায় এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মোঃ এমদাদুল হক, প্রবীণ শেখ মোঃ রুহুল আমিন প্রমূখ।

প্রবীণ দিবসের এই অনুষ্ঠানে অর্ধশত প্রবীণ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

প্রবীণদের সামাজিক নিরপত্তা বিধানে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বক্তারা বলেন, প্রবীণদের সুরক্ষায় পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে। তাদের সম্মান, মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION