রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন লালমনিরহাটের ১০০ নারী আইসিসিবির সুপার সেল কার বাজারে জমজমাট গাড়ি কেনাবেচা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারের তিন প্রজন্মের নেতৃত্ব সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ

গোপালগঞ্জে সার্ভেয়ারদের পূর্ণ দিবস কর্মবিরতি, ভোগান্তীতে সেবা গ্রহীতারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ২.৩২ পিএম
  • ৩৬৭ Time View
136

কালের খবরঃ

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং(সার্ভেয়িং)ডিগ্রীধারী সার্ভেয়ার বা সমমান পদে কর্মরতঃদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে দ্বিতীয় দিনের মত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।

“কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানি না মানবো না” এই শ্লোগান নিয়ে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসেকর কায্যালয়ে অবস্থান নেয় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়াররা। পরে সেখানে তারা ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করে এবং দাবী পুরনে বিভিন্ন শ্লোগন দেন।

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ভূমি জরিপ, ভৃমি ব্যস্থাপনা ও ভূমি অধিগ্রহণসহ সরকারের সব উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমান পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন।

একই সমমানের প্রকৌশলীরা দশম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সার্ভেয়ারদের কর্মবিরতির ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। জমির কাজে জেলা প্রশাসকের কায্যালয়ে এসে ফিরে যেতে হচ্ছে তাদের।

গোপালগঞ্জ সড়ক বিভাগের সার্ভেয়ার শামীম আহমেদ বলেন, আমাদের একটাই দাবী দশম গ্রেড বাস্তবায়ন।দাবী যতদিন না পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব।কারন হলো দেশের সকল ডিপ্লোমাধারীদের দশম গ্রেড বাস্তবায়িত হয়েছে শুধু আমরা যারা ডিপ্লোমাধারী সার্ভেয়ার আছি তাদের কোন একটা অদৃশ্য কারনে বঞ্চিত করে রাখা হয়েছে।তাই এবারের আমাদের একটাই দাবী দশম গ্রেড বাস্তবায়ন।

জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার সার্ভেয়ার মোঃ ইউসুফ আলী বলেন, আমাদের কর্মবিরতির ফলে জনগণের ভোগান্তী হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু আমরা এটা কখনও করতে চাইনি।আমাদের দাবী মেনে নেয়া হোক। যখনই মেনে নিবে ঠিক তখনই কাজে ফিরবো।

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION