শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী দুদকের মামলায় কোটালীপাড়া থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার দাম্পত্য কলহের কারণে গোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা

কোটালীপাড়ায় দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিরিয়াল ধর্ষক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৩.০২ পিএম
  • ৩৪০ Time View
51

কালের খবরঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিরিয়াল ধর্ষক মনোতোষ মধু (২৪) কে গ্রেফতার করছে র‌্যাব-৬।

গত শুক্রবার রাতে তাকে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ (সদর কোম্পানি)খুলনার একটি আভিযানিক দল। আজ শনিবার কোটালীপাড়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্র জানিয়েছে, গত ৪ অক্টোবর ওই শিশুর বাবা বাড়ির পাশের দোকানে গেলে সে ঘরে একাই থাকে। দরজা বন্ধ না করেই বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে সে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে সিরিয়াল ধর্ষক মনতোষ মধু ঘরে প্রবেশ করে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে  ধর্ষক শিশুটির নাক-মুখ হাত দিয়ে আটকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আঘাতে ভিকটিম অজ্ঞান হয়ে

গেলে আসামি ঘটনাস্থল হতে পালিয়ে যায়। শিশুটিকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে শিশুটির পিতা গত ৮ অক্টোবর কোটালীপাড়া থানায় একটি  মামলা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদরের গান্ধিয়াশুর এলাকা থেকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী  ধর্ষক মনোতোষ মধু (২৪)কে গ্রেফতার করে র‌্যাব-৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ চেষ্টার সাথে জড়িত থাকার

বিষয়টি স্বীকার করেছে। ধর্ষক মনোতোষকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।তার বিরুদ্ধে আগেও এধরনের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION