মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

কাশিয়ানীতে সালিশিতে চুরির অপবাদে ছেলেকে জরিমানা, বাবার আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৫.০২ পিএম
  • ৩৫২ Time View
5

কালের খবরঃ

বৈদ্যুতিক মটর চুরি করার দায়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে সুজয় বর সহ দুই যুবককে সালিশ বৈঠকে ৬০ হাজার টাকা জরিমাণা করে।এ ঘটনার দুদিন পর ক্ষোভ ও অপমান সহ্য করতে না পেরে সুজয় বরের বাবা অমল বর (৬২) গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।আজ সোমবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে ওই গ্রামের কমল রায়ের স্ত্রীর একটি বৈদ্যুতিক মটর চুরি হয়। চুরির ঘটনায় একই গ্রামের অমল বরের ছেলে সুজয় বর ও বাবুল রায়ের ছেলে দিগন্ত রায়কে সন্দেহ করা হয়। পরে বিষয়টি নিয়ে গত শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাহুথড় উদয়ন উচ্চ বিদ্যালয়ে এক গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে  স্থানীয় সালিশদাররা ওই দুই যুবককে চুরির দায়ে ৬০ হাজার টাকা জরিমাণা করেন। জরিমাণার টাকা জোগাড় করা নিয়ে সুজয় বরের দরিদ্র পরিবারে ঝামেলা হয়। এছাড়া এলাকাবাসী সুজয় বরের পরিবার নিয়ে নানা ধরণের কটুক্তি করে। এতে ক্ষোভ ও অপমান সহ্য করতে না পেয়ে বাড়ির পাশে একটি ভিটায় গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে ওই বৃদ্ধ। পরে স্থানীয়রা মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সালিশদার ও হাতিয়ারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার নরোত্তম সিকদার বলেন, গ্রামের পংকজ সরকার, নিত্য মজুমদার, বিভূতি বিশ্বাস, বলাই ভক্তসহ অর্ধশতাধিক গ্রামবাসির উপস্থিতিকে চুরির বিষয়টি স্বীকার করে। এর আগেও তারা গ্রামের বিভিন্ন জিনিসপত্র চুরি করে ধরা খায়।সেসব বিষয়ও তারা সালিশদারদের সামনে স্বীকার করায় এই দুই যুবককে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যপারে হাতিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস বলেন, সাইলশ ও চুরির কোন ঘটনা আমাকে জানানো হয়নি। শুনেছি ওই ওয়ার্ডের মেম্বার নরোত্তম সিকদার ও নিত্য মজুমদার সালিশদরবার করে এই দুই যুবককে জরিমানা করে। এরই ফলে অভিযুক্ত সুজয় বরের বাবা অমল বর অপমান সইতে না পেরে আত্মহত্যা করছে। বিষয়টি আমি পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে এসে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION