মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

কাশিয়ানীতে তিন মাদক করবারিকে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৫.৪৫ পিএম
  • ৩০২ Time View
4

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।আজ শনিবার (১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিয়ানী সদর ইউনিয়নের পূর্ব বরাশুর গ্রামের পরিমল ঠিকাদারের ছেলে বলয় ঠিকাদার (১৮), বোয়ালমারীর রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের সাধন মন্ডলের ছেলে সজল মন্ডল (২০) ও রুপাপাত ইউনিয়নের পূর্ব মোড়া গ্রামের পংকজ মন্ডলের ছেলে চয়ন মন্ডল (১৮)।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক এলাকায় চেকপোস্ট বসায় হাইওয়ে পুলিশ। এ সময় মোটরসাইকেলে করে তিনজনকে আসতে দেখে সংকেত দিয়ে থামতে বলে পুলিশ। পরে তল্লাশি করে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মদ থাকার অপরাধে এই ৩ যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য আইনের মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION